ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হামের প্রাদুর্ভাব: আরও ৪ শিশুর মৃত্যু

ads

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭০ জনে। শুক্রবার (১৯) জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ২টি শিশু মারা গেছে সিলেট বিভাগে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।


এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে নিয়ে হাসপাতালে এসেছেন আরও ১ হাজার ৭৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৯৮২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭৫ হাজার ১৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এসব শিশুর মধ্যে ১০ হাজার ৮৬৯ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়।


এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।


এছাড়া, গত ৯৬ দিনে মোট ৭১ হাজার ৩৯৬ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ads
ads
ads

Our Facebook Page